প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ১১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৫, ৩:৪৪ পি.এম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ছবি সংগৃতহিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ অংশে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক পথচারী নিহতের খবর পাওয়া গেছে। গতকাল সোমবার (১৭ নভেম্বর) বন্দর থানার মদনপুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাত ৮টায় এ ঘটনা ঘটে। নিহতের নাম খোকন (৫৩) পিতা-মৃত ওসমান আলী, তার বাড়ি বন্দর দরিসোনাকান্দা এলাকায়।
স্থানীয়রা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরে চট্টগ্রাম মুখি দ্রুতগামী একটি কাভার্ডভ্যান সড়ক পারাপারের সময় তাকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাচঁপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আওলাদ হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরে চট্টগ্রামমুখি দ্রুতগামী একটি কাভার্ডভ্যান সড়ক পারাপারের সময় তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাচঁপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, কাভার্ডভ্যান ধাক্কা দিয়েছে বিষয়টি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে আমরা গাড়িটিকে সনাক্ত করার চেষ্টা করছি।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা