
ছবি সংগৃহিত
ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়েছে। গতকাল রোববার রাতে মামলাটি করা হয়।
তবে মামলার বাদী ও আসামি সম্পর্কে কোনো তথ্য দেয়নি থানা-পুলিশ।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ বেঙ্গল নিউজ টিভি অনলাইনকে বলেন, হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি। পরে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য থানার ওসিকে ফোন দিলে তাঁকে পাওয়া যায়নি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। এ ঘটনায় সংগঠিত নেটওয়ার্কের ইঙ্গিত পাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, ঘটনায় জড়িত হিসেবে এ পর্যন্ত তিনজনকে শনাক্ত করা গেছে। তাঁদের মধ্যে মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালান ছাত্রলীগের নেতা ফয়সল করিম মাসুদ ওরফে রাহুল, চালক ছিলেন আলমগীর শেখ।
ঘটনার আগে হাদিকে অনুসরণকালে (রেকি) এই দুজনের সঙ্গে আরও একজন ছিলেন। তাঁর নাম রুবেল। তিনি আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে।গুলিবিদ্ধ শরিফ ওসমান বিন হাদিকে আজ দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা