গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এতে এক কনস্টেবল ছুরিকাহতসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মাওনা পিয়ার আলী কলেজের উত্তর পাশে এ হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১০ জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩০ পিস ইয়াবা। জব্দ করা হয় তিনটি মোটরসাইকেল। হামলাকারীরা পুলিশের দুটি গাড়ি ও একটি সিএনজি ভাঙচুর করে। হামলাকারীরা জাহাঙ্গীরকে ছিনিয়ে নেয় বলে অভিযোগ করে পুলিশ।
হামলায় আহতরা হলেন কনস্টেবল মোশারফ হোসেন, উপপরিদর্শক (এসআই) অরূপ কুমার বিশ্বাস, সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ ও কনস্টেবল আজিজুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন আক্তার (২৮), জামাল (৩৫), কামাল (৪৩), আসিফ (২০), লিমন (১৮), আক্কাস (২৯), মুন্না (২০), ফয়জুল্লাহ (২৬), আশিক (২৪) ও শিল্পী (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশের একটি দল বুধবার রাত দশটার দিকে ঘটনাস্থলেমাদকবিরোধী অভিযান চালিয়ে লাকি আক্তারসহ কয়েকজনকে আটক করে। এ সময় তাদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের দুইটি গাড়ি ও একটি সিএনজি ভাঙচুর করে।
এ ঘটনায় এসআই অরূপ কুমার বিশ্বাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা ৮০-৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ জানান, প্রাথমিকভাবে তিনজনকে আটক করা হলেও হামলার মুখে দুজন পালিয়ে যায়। পরে অভিযান জোরদার করে ইয়াবা ও মোটরসাইকেলসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা