বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তবে প্রতিটি যোগ্য পরিবারকে 'ফ্যামিলি কার্ড' প্রদান করা হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।
শনিবার দৌলতপুর থানাধীন ৪, ৫ ও ৬নং ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল ।
তিনি আরো বলেন, প্রতিটি পরিবারের ভিত মজবুত করার মাধ্যমে সামগ্রিক পারিবারিক ক্ষমতায়ন নিশ্চিত করা। একটি দেশের টেকসই উন্নয়নের জন্য নারীর আর্থিক স্বাধীনতা অপরিহার্য। আর সেই লক্ষ্যেই তাদের এই পরিকল্পনা।
বকুল আরও উল্লেখ করেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা সরাসরি বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও অর্থনৈতিক সুযোগ-সুবিধার আওতায় আসবে। যা তাদের পরনির্ভরশীলতা কমিয়ে আত্মবিশ্বাসী করে তুলবে। তিনি মনে করেন, পরিবারের প্রধান চালিকাশক্তি নারীরা যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হবেন, তখন সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য এবং পুষ্টির মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করা অনেক সহজ হবে।
দোয়া মাহফিলে আলহাজ হোসেন আলী আকুঞ্জীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. চৌধুরী শফিকুল ইসলাম হোসেন দৌলতপুর সহ থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
এএন
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা