মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত নজরুল ইসলাম নয়ন তার নিজ বাড়ি কুড়িগ্রাম থেকে কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা দেন। কুড়িগ্রাম পৌরসভাধীন তারামন বিবি চৌরাস্তা এলাকায় পৌঁছলে নাগেশ্বরী থেকে কুড়িগ্রামগামী একটি পাথরবোঝাই ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে তার মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে তিনি ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।জানা গেছে, এ দুর্ঘটনার পর নিহতের ভাই মো. এনামুল হক বাদী হয়ে গত ১৪ জানুয়ারি কুড়িগ্রাম সদর থানায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সদর কম্পানি, রংপুরের একটি চৌকস আভিযানিক দল রবিবার দিবাগত রাতে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার ধবলগুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি মো. হাবিবুর রহমানকে (২৫) গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের সহিংস ও প্রাণঘাতী অপরাধ প্রতিরোধে সংস্থার প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। সড়কে বেপরোয়া যানবাহন চালনার কারণে যে প্রাণহানি ঘটছে, তা রোধে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
র্যাব-১৩ এর মিডিয়া শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘হত্যার মতো গুরুতর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে র্যাব সর্বদা তৎপর।অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করা হয়েছে। চলমান অভিযান অব্যাহত থাকবে।’
