একুশের প্রথম প্রহরে পিরোজপুরের সব শ্রেণি পেশা ও রাজনৈতিক নেতারা ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেছেন।
তারপর পর্যায়ক্রমে পিরোজপর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, জেলা প্রসাশক, পুলিশ সুপার, জেলা বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, পিরোজপুর প্রেসক্লাব, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পণ করে।
এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা ধরনের কর্মসূচির আয়োজন করেছেন।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা