ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেন সিকদার (৬০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে মারা যান তিনি।
মনির হোসেন সিকদার নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার গোপালদী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জহুরুল ইসলাম সিকদার।
জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মনির হোসেন সিকদারকে অসুস্থ অবস্থায় কারাকর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা গত ৭ ফেব্রুয়ারি ঢামেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কী মামলায় মনির হোসেন সিকদার বন্দি ছিলেন কারারক্ষীরা তাৎক্ষণিক জানাতে পারেননি।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা