চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরকীয়া-সম্পর্কিত ঘটনায় একটি সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের মারমারিতে আনিসুর রহমান নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। গত রবিবার রাত ১১টার দিকে উপজেলার পৌর এলাকার কোর্টবাজারে এ ঘটনা ঘটে। আনিসুর রহমান শিবগঞ্জ পৌর এলাকার সেলিনাবাদ দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আনিসুর রহমানের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে স্থানীয় এক নারীর (কেতাবুল আলীর মেয়ে সাহিদা খাতুন) পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে উভয়ের অভিভাবক ও স্থানীয়রা একাধিকবার সালিশে বসেন। গত রবিবার রাতেও সালিশে বসেছিলেন দুপক্ষ; তবে সুরাহা না হওয়ায় বিষয়টি অমীমাংসিত রেখে আনিসুর এবং তার সঙ্গে আসা লোকজন বাড়ি ফিরে যাচ্ছিলেন।
এ সময় ওই নারীর পরিবারের সদস্যরা তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এতে আনিসুর ও সঙ্গীয় লোকজন প্রতিহতের চেষ্টা করলে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে লাঠির আঘাতে আনিসুর মারা যান।শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, ঘটনার পর থেকেই ওই নারীর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা