নেত্রকোণার কেন্দুয়া উপজেলা শাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নেত্রকোণা জেলা কমিটি আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেয়।
অধ্যাপক হুমায়ুন কবির জুয়েলকে আহ্বায়ক, আনিচুর রহমান রিপনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জুয়েল রানাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। মো. আতিকুর রহমান কাদেরী সদস্য সচিব, শাহিন তালুকদার সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং কাউসার মিয়া যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন।
জুয়েল রানাকে সাংগঠনিক ও খালিদ বিন ওয়ালিদ রিয়াদকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কমিটিতে আরও রয়েছেন আনোয়ার হোসেন, মহিবুল্লাহ আকাশ, মীর জাহান ভূইয়া, অলি আহমেদ, মোস্তাকিমুল ইসলাম অভি, মো. ওমর ফারুক, সাকিন আলম ও সামিয়া আলিফ মাইশানুর।
জেলা সাংগঠনিক সম্পাদক মিনহাজ সোহেলের সুপারিশে কমিটি অনুমোদিত হয়। আগামী ১৪ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা