
কেন্দুয়ায় ২ মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহ নেত্রকোণা জেলার কেন্দুয়া-নেত্রকোনার ডিসি সড়কের দূর্গাপুর মোড়ের নিকটবর্তী লাউড়ি বাড়ির সংলগ্ন দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হক শাহীন (৪০) ও তার ছেলে রাজিন (৫ বছর) নিহত হয়েছেন।
এ ঘটনায় শাহীনের স্ত্রী তুহিন আক্তার ও কন্যা (৮) মারাত্নক আহত হয়েছেন। শাহীনের গ্রামের বাড়ি একই উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামে।
তিনি কেন্দুয়া সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক ছিলেন। তার পিতাও দলিল লেখক ছিলেন। এছাড়া অপর মোটর সাইকেলের চালক নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে সাফিক (৩৫) কে মারাত্নক আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন এবং আহতদের চিকিৎসা দেন।
এবিষয়ে জানতে কোন্দুয়া থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান,খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনা প্রতিনিধি 








