
আটপাড়া (নেত্রকোনা): নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা এবং এলাকায় ছড়িয়ে পড়া মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় নেত্রকোনার আটপাড়ায় যুবদল নেতা রাকিব হাসান পলাশের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। এই হামলার প্রতিবাদে, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় যুবদল নেতাকর্মী ও এলাকাবাসী।
প্রদত্ত স্মারকলিপিতে অভিযোগ করা হয়, গত ৬ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে ৬ থেকে ৭ জনের এক দল দুর্বৃত্ত রাকিব হাসান পলাশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তাঁর বাম হাতের কনুইয়ের নিচের অংশের হাড় ভেঙে যায় এবং কনুইয়ের জয়েন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা ক্ষোভ প্রকাশ করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও অভিযুক্তরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী ও তাঁর স্বজনদের প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকি দিয়ে যাচ্ছে। বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে স্থানীয়রা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, পেছনের ইন্ধনদাতাদের শনাক্ত এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কঠোর শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা প্রশ্ন তোলেন, “মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি হামলার শিকার হতে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?” তাঁরা অবিলম্বে এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন।
কর্মসূচি শেষে চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। দাবিসমূহ হলো:
হামলায় জড়িত সকল আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করা।
ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা।
এলাকায় সার্বিক পুলিশি টহল ও নিরাপত্তা জোরদার করা।
আহত যুবদল নেতা রাকিব হাসান পলাশের উপযুক্ত চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা।
আটপাড়া (নেত্রকোনা): নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা এবং এলাকায় ছড়িয়ে পড়া মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় নেত্রকোনার আটপাড়ায় যুবদল নেতা রাকিব হাসান পলাশের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। এই হামলার প্রতিবাদে, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় যুবদল নেতাকর্মী ও এলাকাবাসী। প্রদত্ত স্মারকলিপিতে অভিযোগ করা হয়, গত ৬ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে ৬ থেকে ৭ জনের এক দল দুর্বৃত্ত রাকিব হাসান পলাশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তাঁর বাম হাতের কনুইয়ের নিচের অংশের হাড় ভেঙে যায় এবং কনুইয়ের জয়েন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা ক্ষোভ প্রকাশ করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও অভিযুক্তরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী ও তাঁর স্বজনদের প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকি দিয়ে যাচ্ছে। বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে স্থানীয়রা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, পেছনের ইন্ধনদাতাদের শনাক্ত এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কঠোর শাস্তির দাবি জানান। সমাবেশে বক্তারা প্রশ্ন তোলেন, “মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি হামলার শিকার হতে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?” তাঁরা অবিলম্বে এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন। কর্মসূচি শেষে চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। দাবিসমূহ হলো: হামলায় জড়িত সকল আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করা। ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা। এলাকায় সার্বিক পুলিশি টহল ও নিরাপত্তা জোরদার করা। আহত যুবদল নেতা রাকিব হাসান পলাশের উপযুক্ত চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা।
বেঙ্গল নিউজ ডেক্স 








