ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় একই পরিবারের নিহত ৩

ফাইল ছবি

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় স্ত্রী-সন্তানসহ গোলাম মোস্তফা (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।  আজ বৃহস্পতিবার ৫ জুন বিকেল ৫টার দিকে উপজেলার ভাটই-ফুলহরি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শৈলকুপার হুদা মাইলমারী গ্রামের বাবর আলী মন্ডলের ছেলে গোলাম মোস্তফা।  অন্যরা হলেন গোলাম মোস্তফার স্ত্রী সেলিনা খাতুন (৩৫) ও ছেলে মাহিম (৫)।

প্রত্যক্ষদর্শী ভাটই বাজারের তোজাম্মেল হক তোজাম জানান, ঈদের কেনাকাটা শেষে ঝিনাইদহ শহর থেকে স্ত্রী সেলিনা খাতুন ও ছেলে মাহিমকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা। এ সময় তিনি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই-ফুলহরি সংযোগ সড়কে পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শিশু মাহিম। গুরুতর আহত অস্থায় স্ত্রী সেলিনা ও স্বামী গোলাম মোস্তফাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাইলমারী গ্রামের লিঠন ও হাসিবুল ইসলাম জানান, দুপুরে স্ত্রী-সন্তানসহ গোলাম মোস্তফা ঝিনাইদহে ঈদের কেনাকাটা করতে যান। বাড়ি ফেরার পথে তারা নিহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ঝিনাইদহে কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় একই পরিবারের নিহত ৩

প্রকাশের সময় : ১০:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫