ঢাকা ০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় বাউল কবি আব্দুল মজিদ তালুকদার স্মরণসভা ও বর্ষার কবিতা নিয়ে সাহিত্য আসর

ছবি সংগৃহীতঃ
নেত্রকোণার কেন্দুয়ায় শুক্রবার (৩ জুলাই) সাহিত্য ও লোকসংস্কৃতিকে ঘিরে পৃথক দুটি আয়োজন অনুষ্ঠিত হয়েছে। একদিকে প্রখ্যাত সাধক বাউল কবি আব্দুল মজিদ তালুকদারের ৩৮তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা, আলোচনা ও লোকশিল্পীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। অন্যদিকে ‘বাংলা কবিতায় বর্ষার প্রভাব’ শীর্ষক চর্চা সাহিত্য আড্ডার ৫০৯তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের উদ্যোগে কেন্দুয়া প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া (মজনু)।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লোকসাহিত্য গবেষক অধ্যক্ষ গোলাম মস্তোফা। আলোচক ছিলেন নেত্রকোণা সাহিত্য সমাজের কবি তানভীর জাহান চৌধুরী এবং বাংলা একাডেমির লোকসাহিত্য সংগ্রাহক শিল্পী আবুল বাশার তালুকদার।
কৃতজ্ঞতা স্বীকার করেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাই সেলিম। এছাড়া বক্তব্য দেন নেত্রকোণা জেলা জাসাসের সদস্য সচিব গজনবী চয়ন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান এবং সঞ্চালনা করেন কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি ও চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা।এ সময় অসুস্থ বাউল শিল্পী সালাম সরকারসহ কয়েকজন অসহায় ও ক্ষতিগ্রস্ত লোকশিল্পীর হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, বাউল কবি আব্দুল মজিদ তালুকদার তাঁর গান, দর্শন ও মানবতাবাদী চিন্তাধারার মাধ্যমে বাংলার লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তাঁর সৃষ্টি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং অসচ্ছল লোকশিল্পীদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
এর আগে বিকেলে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে সাহিত্য সংগঠন চর্চা সাহিত্য আড্ডার উদ্যোগে ‘বাংলা কবিতায় বর্ষার প্রভাব’ শীর্ষক ৫০৯তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। এতে মধ্যমণি ছিলেন কেন্দুয়া সরকারি কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল নাছির।আলোচনায় অংশ নেন গন্ডা মহাবিদ্যালয়ের প্রভাষক এ কে এম আব্দুর রহমান, মৌলানা মুহাম্মাদ আলী সিদ্দিকী কলেজের প্রভাষক আল আমিন, পারভীন সিরাজ মহিলা কলেজের প্রভাষক মোজাহিদুল ইসলাম ভূঁইয়া এবং সান্দিকোণা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার উদ্দীন হিরন।
চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী রহমান জীবনের সঞ্চালনায় বক্তারা বাংলা কবিতায় বর্ষার নান্দনিকতা, প্রকৃতি, প্রেম, জীবনবোধ ও মানবিক অনুভূতির বহুমাত্রিক প্রকাশ নিয়ে আলোচনা করেন।আলোচনা শেষে কবিতা পাঠ করেন এম এ জলিল, যুগল দাস, মাহবুবা খান দীপান্বিতা, মোহাম্মদ সালাহ উদ্দিন, মোহাম্মদ আশরাফ উদ্দিন ভূঁইয়া, ভূঁইয়া বুলবুল, রবিন বিশ্বাস, খাঁন কাশেম, পাপিয়া পাপড়ি, রাকিবুল হাসান এবং হোসেন আরমান।দিনব্যাপী দুই আয়োজনে সাহিত্যিক, লোকশিল্পী, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী মানুষের উপস্থিতিতে কেন্দুয়ায় এক প্রাণবন্ত সাংস্কৃতিক আবহের সৃষ্টি হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

কেন্দুয়ায় বাউল কবি আব্দুল মজিদ তালুকদার স্মরণসভা ও বর্ষার কবিতা নিয়ে সাহিত্য আসর

প্রকাশের সময় : ১০:১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬