
জয়পুরহাটের পাঁচবিবিতে মাঠের মধ্যে একটি গাছ থেকে আরাফাত হোসেন (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী মাঠের মির্জাপুর ঈদগাহ সংলগ্ন কদম গাছে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। .নিহত আরাফাত মির্জাপুর গ্রামের মো. আফসার উদ্দীনের ছেলে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মমতাজ উদ্দিন জানান, আরাফাত ঢাকায় গার্মেন্টস ফ্যাক্টরীতে চাকুরি করার সময় দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। এ অবস্থায় গত ১৬ নভেম্বর তার অভিভাবক তাকে চিকিৎসার জন্য নিজ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন।
রোববার সন্ধ্যায় বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় আরাফাত। কিন্তু রাত গভীর হলেও সে ফিরে না আসায় পরিবার তাকে খুঁজতে শুরু করে। সোমবার সকালে মাঠে কাজ করতে গিয়ে স্থানীয়রা কদম গাছে আরাফাতের ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
জয়পুরহাট প্রতিনিধী 









