ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের টেকনাফে ৮ জিম্মি উদ্ধার, ৪ মানবপাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে মানবপাচারের উদ্দেশ্যে জিম্মি রাখা নারী ও শিশুসহ ৮ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৪ জন মানবপাচারকারীকে আটক করেছে বিজিবি। রাতে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

আটকরা হলেন- টেকনাফ সাবরাংয়ের আসমা (১৯), শাবনূর (২০), জহুরা (৪৩) এবং সাহারা খাতুন (৬২)। তিনি জানান, সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির বিশেষ অভিযান দল সাবরাং পানছড়ি এলাকায় মৃত আফাজ উদ্দিনের পুত্র আব্দুল মোতালেব প্রকাশ কালা বদ্দার বসতঘরে অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের কাছ থেকে নারী ও শিশু সহ ৮ জন ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। অভিযানে ৪ জন পাচারকারীকে আটক করা হয়।

অভিযানের সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়। ভুক্তভোগীদের অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ জীবনসংহারি সমুদ্রযাত্রা থেকে তাৎক্ষণিকভাবে রক্ষা করা হয়।

লে. কর্নেল আশিকুর রহমান আরও জানান, উদ্ধার ৮ জন ভুক্তভোগীই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের কার্ডধারী সদস্য। তাদেরকে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

তিনি যোগ করেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা বদ্ধপরিকর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

কক্সবাজারের টেকনাফে ৮ জিম্মি উদ্ধার, ৪ মানবপাচারকারী আটক

প্রকাশের সময় : ০১:৩৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫