ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় যুবশক্তি

রাজধানীর পল্লবী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় যুবশক্তি।আজ (মঙ্গলবার) এক যৌথ বিবৃতিতে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, প্রকাশ্য দিবালোকে মুখোশধারী দুর্বৃত্তরা একজন রাজনৈতিক নেতাকে কাছ থেকে গুলি করে হত্যা করেছে। এটি শুধু ব্যক্তিগত টার্গেট নয়; রাষ্ট্রের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর সরাসরি আঘাত।

রাজনৈতিক হত্যাকাণ্ডের কোনো স্থান বাংলাদেশে নেই, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই রাষ্ট্রকে তা প্রমাণ করতে হবে বলেও মন্তব্য করেন এই দুই নেতা।খুনের ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, নিহতের পরিবারের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করা এবং রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারসহ রাজনৈতিক সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান।

তারা বলেন, সন্ত্রাসী হামলা ও ভয়ের রাজনীতি গণতন্ত্রকে দুর্বল করে। তাই এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার না হওয়া পর্যন্ত জাতীয় যুবশক্তি সোচ্চার থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় যুবশক্তি

প্রকাশের সময় : ০১:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫