
ছবি সংগৃহিত
চট্টগ্রামের আনোয়ারায় ধানখেত থেকে জসিম উদ্দিন (৫৫) নামের এক কুঁচিয়াশিকারির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বরুমচড়ার বাঘমারা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
জসিম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আনোয়ারার বিভিন্ন এলাকায় কুঁচিয়া শিকার করে আসছেন।
চট্টগ্রামপ্রতিনিদী 









