ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিকআপ ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ৫

গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশাচালক ও আরেক নারী যাত্রীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী যাত্রীসহ অটোরিকশাচালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর সড়কে মানসুরাবাদ মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।তাৎক্ষণিকভাবে হতাহত কারো পরিচয় জানা যায়নি।

 স্থানীয় বাসিন্দারা জানায়, মাওনা চৌরাস্তা থেকে একটি পিকআপ ভ্যান কালিয়াকৈর যাচ্ছিল। সেটি মানসুরাবাদ মোড় এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশার এক নারী যাত্রী ঘটনাস্থলে নিহত হন।
দুর্ঘটনায় অটোরিকশাচালক ও আরেক নারীসহ পাঁচজন আহত হন।স্থানীয় বাসিন্দা আপেল মিয়া জানান, মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়া দুইটি যানেরই গতি ছিল বেপরোয়া। দুর্ঘটনার পর আশপাশের মানুষজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে অটোরিকশাচালক ও আরেক নারী যাত্রীর অবস্থা গুরুতর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

আটপাড়ায় জমি দখলের অভিযোগ এনে সংবাদকর্মীর বিরুদ্বে মানববন্ধন ।

পিকআপ ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ৫

প্রকাশের সময় : ০৪:২২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫