ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় গুলিবিদ্ধ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

ছবি সংগৃহিত

ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঝালকাঠির নলছিটি উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই বাড়িতে শুক্রবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।

ওসি আরিফুল আলম জানান, ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। ধারণা করা হচ্ছে, একটি জানালা ভেঙে চোরেরা ঘরের ভেতরে প্রবেশ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পরে ফাতেমা বেগম বাসায় ঢুকে দেখতে পান একটি আলমারি ভাঙা। আলমারিতে থাকা নগদ টাকা চোরেরা নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শরীফ ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, ‘কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে ঢোকে। কী পরিমাণ মালামাল নেওয়া হয়েছে, তা এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।’

উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়।

তিনি তখন মতিঝিলের একটি মসজিদে প্রচার কার্যক্রম শেষে সতীর্থদের সঙ্গে মধ্যাহ্নভোজের উদ্দেশ্যে ব্যাটারি রিকশায় সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন। চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলের পেছনে বসা এক আততায়ী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যা তার মাথায় লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার শেষে খুলি খুলে রেখে তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা এখনো সংকটাপন্ন।হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে সেদিনই পরিবারের সদস্যরা ঢাকায় রওনা দেন বলে জানিয়েছেন স্বজনরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ঢাকায় গুলিবিদ্ধ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

প্রকাশের সময় : ০১:২৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫