ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে নেওয়ার পথে চোলাই মদের চালান আটক

ছবি সংগৃহিত

অসংখ্য ছোট পলিথিনে এক লিটার করে চোলাই মদ। এসব পলিথিন আবার একাধিক বস্তায় ভরে বোঝাই করা হয়েছে একটি মিনি ট্রাকে। বস্তাগুলো আড়াল করতে ওপরে বিছানো হয়েছে খড়। এভাবে বান্দরবান থেকে চট্টগ্রাম নগরে নেওয়া হচ্ছিল বিপুল পরিমাণ চোলাই মদের একটি চালান। তবে গন্তব্যে পৌঁছাতে পারেনি ট্রাকটি।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ট্রাকটি আটক করে স্থানীয় জনতা। এরপর ট্রাক থেকে চোলাই মদভর্তি বস্তাগুলো নামিয়ে আগুন দেওয়া হয়। গতকাল রোববার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

গাড়িটিতে কী পরিমাণ চোলাই মদ ছিল, তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় চার হাজার লিটার চোলাই মদ পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ট্রাকে থাকা ব্যক্তিরা পালিয়ে যান।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি থানায় নিয়ে এসেছে। ট্রাকে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামে নেওয়ার পথে চোলাই মদের চালান আটক

প্রকাশের সময় : ১২:১২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫