ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে ১০৪৫ কোটি টাকা আত্মসাৎ এর জন্য দুদকের মামলা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ও বর্তমান উচ্চপদস্থ কর্মকর্তাসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় এস আলম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক সাইফুল আলমকেও আসামি করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের পাবনা শাখা থেকে ‘জামান সিন্ডিকেট’ নামে নামসর্বস্ব একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় এক হাজার ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

দকের সহকারী পরিচালক আসাদুজ্জামান গতকাল রবিবার কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করেন।মামলার পর দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন-এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম (এস আলম), তার পরিবারের সদস্যরা, নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম, জামান সিন্ডিকেটের চেয়ারম্যান রোকুনুজ্জামান মিঠু এবং ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় ও পাবনা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দুদক জানায়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে জালিয়াতি, ভুয়া কাগজপত্র ও দলিল তৈরি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় সাত হাজার কোটি টাকা আত্মসাৎ করেন। এই দুর্নীতে নাবিল গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানও জড়িত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে ১০৪৫ কোটি টাকা আত্মসাৎ এর জন্য দুদকের মামলা

প্রকাশের সময় : ০১:৪৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫