ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেটের সামনে ময়লার ভাগাড়

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেটের কাছে ময়লার ভাগাড়ে আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন রোগী, স্বজন ও পথচারীরা। প্লাস্টিক, পচা ফল ও বিভিন্ন মেডিকেল বর্জ্যে চারপাশে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে, যা পরিবেশ দূষণের পাশাপাশি সংক্রমণের ঝুঁকিও বাড়াচ্ছে।

সরেজমিনে দেখা যায়-  হাসপাতালের পশ্চিম পাশে প্রধান গেটের কাছে ময়লার স্তূপে মশা-মাছি ও পোকামাকড় ভনভন করছে। রোগীর স্বজনরা নাকে কাপড় চেপে হাসপাতালে প্রবেশ করছেন।

হাসপাতালের ১৫ তলা ভবনের প্রতিটি সিঁড়ির মুখে পানের পিক ও ব্যবহৃত বাথরুমের ময়লা-আবর্জনায় ভরে আছে। শুধু ব্যতিক্রম চতুর্থ তলায় অবস্থিত প্রশাসনিক এলাকা, যা নিয়মিত পরিষ্কার রাখা হয়।

খোঁজ নিয়ে জানা যায়- এসব বর্জ্য হাসপাতাল কর্তৃপক্ষ, রোগীর স্বজন এবং হাসপাতালের পাশে থাকা অস্থায়ী টং দোকানিরা ফেলছেন। পরিচ্ছন্ন কর্মীদের অবহেলাতেও প্রতিনিয়ত ময়লা ও মেডিকেল বর্জ্য জমে থাকছে।

রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালের প্রবেশমুখে এমন নোংরা পরিবেশ মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবি জানান তারা।

হাসপাতালের বাইরে চায়ের দোকানি রফিকুল ইসলাম, ফল বিক্রেতা নিজাম ও ইলিয়াস হোসেন জানান, দুর্গন্ধের কারণে ক্রেতারা চা-বিস্কুট বা ফল খেতে পারেন না, ফলে তাদের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আব্দুল কদ্দুছ জানান, হাসপাতালের ময়লা-আবর্জনা পরিষ্কার করা একটি নিয়মিত কার্যক্রম। তবে কিছু জায়গায় সাময়িকভাবে ময়লার স্তূপ জমে যায়।

তিনি আরও জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং অচিরেই পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশ্বাস দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেটের সামনে ময়লার ভাগাড়

প্রকাশের সময় : ০১:২৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫