ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জে

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় আকবর হোসাইন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ঢাকা- বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকবর ঢাকার মিরপুর থানার মনিরামপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত জয়নাল আবেদীনের ছেলে।হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, সকালে মোটরসাইকেল যোগে হাটিকুমরুল থেকে বগুড়াগামী একটি দ্রুতগতির অজ্ঞাত যানবাহন পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর কিছু সময় ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জে

প্রকাশের সময় : ০৩:৫২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫