ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আশফাক নিপুণ বলেন নির্বাচনকে কেন্দ্র করে কিছু পক্ষ পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকে কেন্দ্র করে দেশজুড়ে সৃষ্টি হওয়া উত্তেজনার মধ্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র মন্তব্য করেছেন নির্মাতা আশফাক নিপুণ। তিনি দাবি করেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিছু পক্ষ পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করছে।

গত বৃহস্পতিবার দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায়।

হামলা ও ভাঙচুরের ঘটনায় সংবাদমাধ্যমের কার্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানও ক্ষতির মুখে পড়ে। এই পরিস্থিতিতে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে, হাদির মৃত্যুকে ইস্যু বানিয়ে আসন্ন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে।

এই প্রেক্ষাপটে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন নির্মাতা আশফাক নিপুণ। তিনি লিখেছেন, “সবকিছুই আসন্ন নির্বাচন বানচালের জন্য পরিকল্পিত। কেউ মুখে নির্বাচন চায় বললেও বাস্তবে চায় না, কেউ ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উল্লেখ করলেও রাজধানীতে মব নিয়ন্ত্রণ করতে ব্যর্থ।”

নিপুণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গও টানেন। তিনি বলেন, “হাসিনা দেশ ছাড়লেও তার নির্বাচনভীতি দেশ ছাড়েনি। সেই ভয় এখনো অন্তরে বসে আছে এবং ভেতরে ভেতরে কার্যকর হচ্ছে।”

উল্লেখ্য, ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে কাছ থেকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন তিনি। গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালে এবং সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

আশফাক নিপুণ বলেন নির্বাচনকে কেন্দ্র করে কিছু পক্ষ পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করছে

প্রকাশের সময় : ০১:৩৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫