ঢাকা ১২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪-২৫ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরে যাত্রী ছাড়া বাকি জনগনের প্রবেশ নিষিদ্ধ

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ০১:১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে
ছবি সংগৃহিত

যাত্রীসেবা, নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় যাত্রী ছাড়া অন্য সবার প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার প্রেক্ষাপটে বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আগাম এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ কালের কণ্ঠকে বলেন, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে এবং বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম সুশৃঙ্খল রাখতে এই সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।এ বিষয়ে যাত্রী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করেছে কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে আগের নিয়ম অনুযায়ী সহযাত্রী ও ভিজিটর প্রবেশের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

২৪-২৫ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরে যাত্রী ছাড়া বাকি জনগনের প্রবেশ নিষিদ্ধ

প্রকাশের সময় : ০১:১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫