ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে পুকুর থেকে বাক-প্রতিবন্ধী বৃদ্ধার মরদেহ উদ্ধার

  • ধামরাই প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:২৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে সন্ধ্যা রানী পাল (৬৫) নামে এক মানসিক ও বাক-প্রতিবন্ধী বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে ধামরাই পৌরসভার বড়বাজার এলাকায় উপজেলা পরিষদের ইউএনওর বাসভবনের পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত সন্ধ্যা রানী পাল ধামরাই পৌরসভার বড়বাজার এলাকার মৃত নিপেন্দ্র পালের কন্যা। তিনি অবিবাহিত ছিলেন ও ভাইদের পরিবারে থাকতেন।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, উপজেলা পরিষদের পাশেই থাকতেন তিনি। দিনভর আশপাশ দিয়ে ঘুরাঘুরি করতেন ও বিভিন্ন কাজে উপজেলা পরিষদের পুকুর ব্যবহার করতেন।

তবে তিনি সাঁতার জানতেন না। ভোরের দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে উপজেলার দিকে যান। পরে সেখানেই পুকুরে ডুবে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। আবেদন সাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধামরাইয়ে পুকুর থেকে বাক-প্রতিবন্ধী বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৩:২৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫