ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ককটেল বিস্ফোরণ বেনাপোলে নিহত হয়েছেন একজন

  • যশোর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : ০৯:৩৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

ফাইল ছবিঃ

যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামে ককটেল বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল হাই (৫০), তিনি ডুবপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন আব্দুল হাই। দ্রুত তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাকাবাসী জানায়, ঈদ জামাতকে কেন্দ্র করে বিরোধের শুরু। শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বাহাদুরপুর ইউনিয়নের একটি ঈদগাহ মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে গিয়ে আব্দুল হাইয়ের ওপর ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় আব্দুল হাইকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শার্শা থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখছে তারা। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ককটেল বিস্ফোরণ বেনাপোলে নিহত হয়েছেন একজন

প্রকাশের সময় : ০৯:৩৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫