ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে থার্টি ফার্স্ট নাইটে দুপক্ষে সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

  • রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:২১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে থার্টি ফার্স্ট নাইটে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে সিফাত (১২ বছর) নামের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলা সদরের বিনোদপুরের কলেজপাড়ায় এ সংঘর্ষ হয়।

গুরুতর আহত অবস্থায় সিফাতকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।সেখান থেকে  ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় শিশুটিকে।

শিশুটির মা বলেন, ‘বালু মহাল নিয়ে সংঘর্ষের জের ধরে বাসার আশপাশে ভাঙচুর ও গুলি বিনিময়ের একপর্যায়ে আমার বাচ্চার পেটে গুলি লাগে।’ শিশুটির বাবা বলেন, ‘আমার শিশুর চিকিৎসা সম্পন্ন হওয়ার পরে চিকিৎসকদের মেডিক্যাল সনদের ভিত্তিতে আমরা আইনি সহায়তা নেব।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, ঘটনার পর থেকে অভিযান অব্যাহত রয়েছে।এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। থানায় মামলাও হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

রাজবাড়ীতে থার্টি ফার্স্ট নাইটে দুপক্ষে সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

প্রকাশের সময় : ০১:২১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬