ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কোটি টাকার অবৈধ জাল জব্দ মুন্সীগঞ্জে

ছবি সংগৃহিত

মুন্সীগঞ্জের গজারিয়ায় যৌথ অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড। রবিবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য  নিশ্চিত করেন।

সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মুন্সীগঞ্জের গজারিয়া লঞ্চঘাট, রসূলপুর, চরকিশোরগঞ্জ, মেঘনা নদীর মোহনা, চর ঝাপটা, ষাটনল ও তৎসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড, নৌবাহিনী, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে একটি অভিযান পরিচালনা করে।

পরে এলাকাগুলো হতে প্রায় এক কোটি ৪৫ লক্ষ ৪৬ হাজার টাকা মূল্যের ৫০ টি অবৈধ চায়না দুয়ারী জাল, ৯৪ হাজার ৫০০ মিটার চরঘেরা জাল এবং ৫ হাজার ৬০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

সিয়াম-উল-হক আরও জানান, পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালসমূহ গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়। দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ জাল ব্যবহার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

কোটি টাকার অবৈধ জাল জব্দ মুন্সীগঞ্জে

প্রকাশের সময় : ১২:২৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬