ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুবককে গুলি করে হত্যা খুলনায়

  • খুলনা প্রতিনিদি
  • প্রকাশের সময় : ১১:২০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুর রাশেদ ওরফে বিকুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত বিকুল রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা আব্দুল আওয়ালের ছেলে। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রূপসা থানার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠে বিকুলকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি করে অস্ত্রধারীরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ বর্তমানে খুমেক হাসপাতালের মর্গে রয়েছে।

পুলিশ জানায়, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় জানতে তদন্ত চলছে।

রূপসা থানার ডিউটি অফিসার এসআই সাইমুন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘রাতে ওসি আব্দুর রাজ্জাক মীরসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যার কারণ উদঘাটন এবং হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

যুবককে গুলি করে হত্যা খুলনায়

প্রকাশের সময় : ১১:২০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬