ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১০ জন

ছবি সংগৃহিত

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক এবং নগদ টাকাসহ ১০ জন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।শনিবার (১০ জানুয়ারি) রাতে সদর দফতর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি দল এই তল্লাশি অভিযান চালায়।

টংগিবাড়ী থানা পুলিশ সূত্র জানায়, অভিযানে ১ কেজি গাঁজা, ২ পিস ইয়াবা, ২০০টিরও বেশি শনাক্তহীন মাদক এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ ৯৩ হাজার ২৫ টাকা উদ্ধার করে সেনাবাহিনী। পরবর্তীতে আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার জন্য টংগিবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে সেনাবাহিনী জানিয়েছে, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যেকোনো ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড দমনে তারা বদ্ধপরিকর। অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে প্রদান করতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১০ জন

প্রকাশের সময় : ১১:৪৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬