আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ড. মিজানুর রহমান আজহারী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রারসহ অনেকেই উপস্থিত থাকবেন।

আধুনিক সমাজব্যবস্থায় ইসলামিক জীবনাচরণ, নৈতিকতা ও ব্যক্তিজীবনে ইসলামের প্রাসঙ্গিকতা নিয়ে তিনি আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।জাকসুর জিএস মাজহারুল ইসলাম কালের কণ্ঠকে জানান, ‘মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একজন খ্যাতিনামা ইসলামিক স্কলার এবং তিনি বাংলাদেশের তরুণ সমাজের কাছে একটি জনপ্রিয় মুখ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার কথা বিবেচনা করে বুদ্ধিভিত্তিক প্ল্যাটফর্ম—পাঠাশালার উদ্যোগে আমরা ওনার সঙ্গে যোগাযোগ করি এবং উনি আসবেন বলে আমাদের নিশ্চিত করেছেন।’
সেমিনারটিতে অংশগ্রহণের জন্য আসন সংখ্যা সীমিত থাকায় শিগগিরই গুগল ফরমের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হবে।আগ্রহী শিক্ষার্থীদের সময়মতো নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।
বেঙ্গল নিউজ ডেক্স 








