ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে ১ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

  • ফেনি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৪২:১১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

ফেনী সীমান্তে ১ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। ১০ জানুয়ারি শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, ফেনী জেলার সীমান্তবর্তী এলাকায় রাতভর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৬১ কেজি ভারতীয় গাঁজা, মদ, শাড়ি, শাল, থ্রী পিস, কম্বল, ঔষধ ও গরু জব্দ করা হয়। এ সময় মালামাল পরিবহনে ব্যবহৃত যানবাহন জব্দ করা হয়। জব্দকৃত মালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার ৫শ টাকা। জব্দকৃত মালামাল পরবর্তী আইনী কার্যক্রমের জন্য থানা ও কাস্টমস এ জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ফেনীতে ১ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

প্রকাশের সময় : ০২:৪২:১১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬