ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ বালু উত্তোলনের সময় পেলোডার চাপায় শ্রমিক নিহত

  • সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি পেলোডারের চাপায় পারভেজ আহমদ (২৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।রোববার (১১ জানুয়ারি) ভোরে গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের জুমপাড় এলাকায় পিয়াইন নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ আহমদ উপজেলার ছৈলাখেল অষ্টম খণ্ড এলাকার বাসিন্দা এবং জামাল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানাধীন ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের ফারুক আহমদের মালিকানাধীন একটি পেলোডার দিয়ে নদীসংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এ সময় অসাবধানতাবশত পেলোডারের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই পারভেজ আহমদের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

অবৈধ বালু উত্তোলনের সময় পেলোডার চাপায় শ্রমিক নিহত

প্রকাশের সময় : ০৩:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬