ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের টেকনাফে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ০৩:৫৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন সংলগ্ন বাংলাদেশ সীমান্তে মিয়ানমার দিক থেকে গুলিবর্ষণের সাম্প্রতিক ঘটনায় দেশটির রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ ঘটনার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে গভীর উদ্বেগ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমান্ত পেরিয়ে চালানো ওই গুলিবর্ষণের ঘটনায় ১২ বছর বয়সী এক বাংলাদেশি কন্যাশিশু গুরুতর আহত হয়েছে। বাংলাদেশ এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং দুই দেশের সুপ্রতিবেশী সম্পর্কের পরিপন্থী হিসেবে উল্লেখ করেছে।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, কোনো ধরনের উসকানি ছাড়াই বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলিবর্ষণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ ধরনের ঘটনার পূর্ণ দায় মিয়ানমারকে নিতে হবে এবং ভবিষ্যতে যেন কোনোভাবেই এমন সীমান্তবর্তী গুলিবর্ষণের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কার্যকর ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ ছাড়া মিয়ানমারের অভ্যন্তরে দেশটির কর্তৃপক্ষ ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যা-ই ঘটুক না কেন, তার প্রভাব যেন কোনোভাবেই বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ও জীবিকায় না পড়ে—সে বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রদূত আশ্বাস দেন যে, তার সরকার এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি আহত শিশুটির প্রতি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

কক্সবাজারের টেকনাফে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

প্রকাশের সময় : ০৩:৫৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬