ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের টঙ্গীতে হঠাৎ খিচুনিতে ২ প্রতিষ্ঠানের শতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

ছবি সংগৃহিত

গাজীপুরের টঙ্গী বিসিকে হঠাৎ খিঁচুনি উঠে দুই প্রতিষ্ঠানের শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এর আগে সোমবার (১২ জানুয়ারি) খিচুনি উঠে এক প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়েছিলেন। আজকের ঘটনায় দুটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে মেঘনা রোডের মা টাওয়ারে অবস্থিত গার্মেন্ট এক্সপোর্ট ভিলেজ লিমিটেড ও একই এলাকার আলম টাওয়ারে অবস্থিত ব্রাভো অ্যাপারেলস লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে।

তাদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন রোগী গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।আলম টাওয়ারে অবস্থিত ব্রাভো অ্যাপারেল ম্যানুফেকচারার লিমিটেডের শ্রমিকে মো. রনি মিয়া ও আলামিন কালের কণ্ঠকে জানান, সকালে মশা তাড়ানোর গ্যাস ছিটানো হয়।
এর পার্শ্ব প্রতিক্রিয়া থেকে একের পর এক শ্রমিকরা অজ্ঞান হয়ে পড়ে যান, অনেকে বমি করতে থাকেন এবং মুখ দিয়ে ফেনা বেরিয়ে যায়। পাশের গার্মেন্ট এক্সপোর্ট ভিলেজ লিমিটেডের শ্রমিকেরা যেভাবে অসুস্থ হচ্ছে আমাদের গার্মেন্টসের শ্রমিকেরা একইভাবে অসুস্থ হচ্ছেন বলে জানান তিনি।শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাহিদ সুলতানা কালের কণ্ঠকে বলেন, ‘এটা সাধারণত মশার ওষুধ ছিটানোর গন্ধ থেকে সৃষ্টি হয়েছে। এক-দুজনের হওয়ার পর তাদের দেখাদেখি ওপর শ্রমিকদের একই অবস্থা হয়ে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

গাজীপুরের টঙ্গীতে হঠাৎ খিচুনিতে ২ প্রতিষ্ঠানের শতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

প্রকাশের সময় : ১২:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬