ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় বাবুল হাওলাদার সাগর (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে পাঁচটার দিকে কাজলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাগর পেশায় অটোরিকশাচালক ছিলেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের মদনপুর এলাকায়।তিনি যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সকাল সোয়া ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহনেওয়াজ বলেন, ‘বাবুল কাজলা টোলপ্লাজার অদুরে তার ব্যাটারিচালিত অটোরিকশা যান্ত্রিক ত্রুটি সারিয়ে যাওয়ার সময়ে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালক নিহত

প্রকাশের সময় : ১২:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬