ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শহিদ স্মৃতি জাদুঘরে প্রদর্শিত হবে জুলাই মানবতাবিরোধী অপরাধ মামলায় জব্দ আলামত

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ১২:০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার জব্দ করা বিভিন্ন আলামত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ গ্যালারিতে এক মাসের জন্য প্রদর্শনের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউসনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার এ আদেশ দেন। আদেশের বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামীম সাংবাদিকদের বলেন, গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে বর্তমান সরকার ঘোষণা করেছে এবং তার কার্যক্রম সম্পন্ন হয়েছে।

আগামী ২০ জানুয়ারি সেটি উদ্বোধন হবে। জাদুঘর কর্তৃপক্ষ আলামতগুলো প্রদর্শনের জন্য প্রসিকিউশনের মাধ্যমে আবেদন করার পর ট্রাইব্যুনাল এক মাসের জন্য প্রদর্শনের অনুমতি দিয়েছেন। একটি নির্দিষ্ট তারিখ থেকে এক মাসের জন্য এগুলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রাখা যাবে।

প্রসিকিউটর গাজী এমএইচ তামীম আরও বলেন, ট্রাইব্যুনালে যেসব মামলা ইতোমধ্যে নিস্পত্তি হয়েছে অথবা চলমান, সেখানে যেসব উপাদান জব্দ করা হয়েছে, যেমন গুলি, অস্ত্র, রক্তমাখা পোশাক অথবা যেসব চেয়ারে নির্যাতনগুলো করা হয়েছে সেগুলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রদর্শন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

শহিদ স্মৃতি জাদুঘরে প্রদর্শিত হবে জুলাই মানবতাবিরোধী অপরাধ মামলায় জব্দ আলামত

প্রকাশের সময় : ১২:০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬