ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

বগুড়ার শিবগঞ্জে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে সাতটি দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে উপজেলার মোকামতলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার টেপাগাড়ী গ্রামের আলমগীর হোসেনের ছেলে রাজিব ইসলাম (২৫), পার টেপাগাড়ী গ্রামের সাইফুল কাজীর ছেলে সুলতান মাহমুদ (১৬) এবং পার আচলাই গ্রামের জাফরুল ইসলামের ছেলে আবু হুরায়রা (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে মোকামতলা এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে অভিযানে নামে যৌথ বাহিনীর একটি টহল দল। অভিযান চলাকালে ওই তিন যুবককে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ২টি দেশীয় পিস্তল সদৃশ অস্ত্র, ২টি রামদা, ২টি লোকাল ছুরি এবং ১টি কুঠারসহ মোট ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাদের যথাযথ পুলিশ পাহারায় বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৪:০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬