ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থ উপদেষ্টা বলেন দেড় বছরে খাদের কিনার থেকে অর্থনীতিকে তুলে এনেছে সরকার

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘দেশের অথনীতি এখন আর ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত করা হয়েছে। খাদের কিনার থেকে মাত্র দেড় বছরে তুলে এনেছে বর্তমান সরকার। অর্থনীতিকে আইসিউ থেকে মোটামুটি ভালো অবস্থানে আনা হয়েছে।’

সোমবার চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে ভোটের গাড়ি কার্যক্রম ও গণভোট সংক্রান্ত স্টল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ‘ফরেন এক্সচেঞ্জ মার্কেট টালমাটল অবস্থা থেকে স্থিতিশীল  করা হয়েছে, রেমিটেন্স ভালো অবস্থায় আছে। এক্সপোর্ট এগিয়ে গেছে।’তিনি বলেন, ‘পাচারকৃত অর্থ ফেরত আনতে সময় লাগছে। দেশের অর্থনীতি আইসিইউতে ছিল। এখন কিছুটা রিকভারি করেছে।’

গণভোট ও আগামী নির্বাচন সম্পর্কে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘‘গণভোটে আমরা ‘হ্যাঁ’ চাচ্ছি।’’নবম পে স্কেল সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা পে-কমিশন করেছি। তারা রিপোর্ট দিলে এটিকে বাস্তবায়নের চেষ্টা করব। তবে এখানে প্রচুর অর্থের সংস্থান দরকার হবে।’

এর আগে উপদেষ্টা গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।এ সময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কামরুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসানসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থ উপদেষ্টা বলেন দেড় বছরে খাদের কিনার থেকে অর্থনীতিকে তুলে এনেছে সরকার

প্রকাশের সময় : ০৪:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬