ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর একটি স্কুলে শিশুশিক্ষার্থীকে নির্যাতন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ১২:১৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

রাজধানীর একটি স্কুলে শিশুশিক্ষার্থীকে মারধর করেছে দুজন শিক্ষক। বুধবার (২১ জানুয়ারি) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে নেটিজেনরা। ভিডিওতে দেখা গেছে, ৩-৪ বছর বয়সী এক শিশুকে স্কুল ইউনিফর্ম পরা অবস্থায় টেনেহেঁচড়ে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়।

ভাইরাল হওয়া সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, গোলাপি শাড়ি পরা এক নারী শিশুটিকে টেবিলের সামনে বসিয়ে বারবার চড় মারছেন এবং ধমক দিচ্ছেন। পরে এক পুরুষ শিক্ষক শিশুর মুখের সামনে স্ট্যাপলার দিয়ে ভয় দেখিয়েছেন।সিসি ক্যামেরার ফুটেজের সময় অনুযায়ী, এই ঘটনা ঘটেছে রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টা ৫১ মিনিটে।

এ বিষয়ে পুলিশ জানায়, ভিডিওটি ভাইরাল হওয়ার পর তারা ঘটনাস্থল শনাক্ত করেছে। ঘটনাটি নয়াপল্টন এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটেছে। ইতোমধ্যে ওই স্কুলের প্রতিষ্ঠাতা ও কয়েকজন শিক্ষককে থানায় ডাকা হয়েছে। তবে তারা বারবার সময় নিচ্ছেন বলেও জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি আমাদের নজরে আসে। নির্যাতনে জড়িতদের একজনকে শনাক্ত করা হয়েছে। থানায় আসার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

রাজধানীর একটি স্কুলে শিশুশিক্ষার্থীকে নির্যাতন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল

প্রকাশের সময় : ১২:১৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬