ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটপাড়া উপজেলার শুনই ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের ছড়াছড়ি ভিডিও ভাইরাল।

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ১০:৪০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৩৮৭ বার পড়া হয়েছে

নেত্রকোনার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগে উঠেছে নায়েব কিবরিয়া ও পিয়ন আবুল কাশেমের বিরুদ্বে। এ নিয়ে এলাকায়  আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ইউনিয়ন ভূমি অফিসের নায়েব কিবরিয়া ও পিয়ন মোঃ আবুল কাশেমের যোগসাজশে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে জমির খারিজসহ বিভিন্ন ভূমি সংক্রান্ত কাজে অবৈধ অর্থ আদায় করা হচ্ছে।

স্থানীয় একাধিক ভুক্তভোগীর অভিযোগ, জমির খারিজ বা নামজারির জন্য নিয়ম অনুযায়ী আবেদন করলেও কাজ আটকে রাখা হয়। তবে নির্দিষ্ট অঙ্কের ঘুষ দিলেই কাগজপত্রে সমস্যা থাকলেও দ্রুত কাজ সম্পন্ন করে দেওয়া হয়।

এতে করে সাধারণ মানুষ বাধ্য হয়ে দালালচক্র ও অফিস সংশ্লিষ্টদের হাতে জিম্মি হয়ে পড়ছে। এ বিষয়ে অনুসন্ধানে জানা যায়, ভূমি অফিসের পিয়ন মোঃ আবুল কাশেমের মাধ্যমে  তহশিলদার বিভিন্ন গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এ সংক্রান্ত কিছু ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রাথমিক তথ্যও পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।

স্থানীয়দের জানায়, ভূমি অফিসে সেবা নিতে এসে অনেকেই হয়রানির শিকার হচ্ছেন। নির্ধারিত ফি থাকলেও অতিরিক্ত অর্থ ছাড়া কাজ এগোয় না। এতে সরকারের ডিজিটাল ও স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনার উদ্যোগ প্রশ্নের মুখে পড়েছে।

এ বিষয়ে ভুমি ভূমি কর্মকর্তা কিবরিয়া বলেন, ভিডিও চিত্রের ফোটেজে যা দেখা যাচ্ছে একজন তার অফিসের পিওন। ভিডিওর স্থান তার অফিসে না, অন্য কোথাও।

পিয়ন মোঃ আবুল কাশেমের বক্তব্যের জন্য বার বার ফোন করা হলেও তিনি ফেঅন রিসিভ করেন নি।

জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে  আটপাড়া উপজেলা সহকারি কমিশনার ভূমি তানজিনা শারমিন দৃষ্টি বলেন, উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ব্যাতিত আমি কোন বক্তব্য দিতে পারবনা। আর যদি কেউ অভিযোগ করে তাহলে আমি আইনগত ব্যাবস্থা নিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

আটপাড়া উপজেলার শুনই ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের ছড়াছড়ি ভিডিও ভাইরাল।

প্রকাশের সময় : ১০:৪০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬