ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রামের প্রচারাভিযান রোববার

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকার বাইরে দ্বিতীয় পর্বের প্রচারাভিযান হবে রোববার। চট্টগ্রাম থেকে এ নির্বাচনি যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান তার নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজকে চট্টগ্রামে যাচ্ছেন। সফরের শুরুতে তিনি আজ রাত ৭টা ৩৫ মিনিটে ঢাকা থেকে বিমান যোগে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানে রাত্রি যাপন করবেন। আগামীকাল অর্থাৎ ২৫ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় একটি হোটেলে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীদের নিয়ে ‘ইউথ পলিসি টক’ এ অংশগ্রহণ করবেন।

তিনি আরও বলেন, এই পলিসি টকে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, পরিবেশসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে আলোচনা করবেন, মতবিনিময় করবেন। এরপর তিনি চট্টগ্রাম পোলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন।

এরপর বিএনপি চেয়ারম্যান ফেনী পাইলট স্কুল মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ, সোয়াগাজীর ডিগবাজি মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে বক্তব্য রাখবেন।

মাহদী আমিন জানান, সিলেট সফরের মত চট্টগ্রাম সফরেও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ চেয়ারম্যানের সফরসঙ্গী হবেন।গত ২২ জানুয়ারি তারেক রহমান সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন। ওইদিন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে সাতটি সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রামের প্রচারাভিযান রোববার

প্রকাশের সময় : ০২:০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬