ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবির অর্থ বিভাগের দায়িত্ব ফিরে পেয়েছেন পরিচালক নাজমুল

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ১১:৪৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

বিভিন্ন বিতর্কিত মন্তব্য করায় অর্থ কমিটির প্রধানের পদ থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের দাবির মুখেই বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছিল। অবশেষে বিসিবির অর্থ বিভাগের দায়িত্ব ফিরে পেয়েছেন তিনি।

শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় যোগ দিয়েছেন নাজমুল। সেখানেই তাঁকে অর্থ বিভাগের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়। বিষয়টি নিজেই গত রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির এই পরিচালক।

নাজমুল ইসলামকে নিয়ে গতকাল পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদমাধ্যমকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘এম নাজমুল ইসলামের কাছে যে জবাবদিহির বিষয় জানতে চাওয়া হয়েছিল, মানে বোর্ডের কারণ দর্শানোর নোটিশ, সেটা তিনি শৃঙ্খলা বিভাগের কাছে পাঠিয়ে দিয়েছেন। সেটা বিসিবির শৃঙ্খলা বিভাগ বোধ হয় কোনো এক জায়গায় বিবৃতি দিয়েছিল যে তার (নাজমুল) উত্তর সন্তোষজনক ছিল।’

তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’, ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া- এসব বিতর্কিত মন্তব্য করে ক্রিকেটারদের তোপের মুখে পড়েছিলেন এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন তাঁর (নাজমুল) পদত্যাগ দাবি করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ১৫ জানুয়ারি বিপিএল বয়কট করেছিলেন মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা।
নাজমুলকে তৎক্ষণাৎ কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল। ১৮ জানুয়ারি বিসিবির প্রধান ফয়জুর রহমান মিতু জানিয়েছিলেন, নাজমুলের চিঠির জবাব বোর্ড পেয়েছিল।

গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালককে অব্যাহতি দিতে পারে না বোর্ড। একজন চার বছরের জন্য পরিচালক নির্বাচিত হয়েছেন। শুধু মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত শাস্তি হলে, অর্থনৈতিকভাবে দেউলিয়া হলে, পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে পরিচালক পদ শূন্য ঘোষণা করা হবে। অর্থ বিভাগের প্রধান থেকে সাময়িক অব্যাহতি পাওয়া নাজমুল গতকাল তাঁর হারানো পদ ফিরে পেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

বিসিবির অর্থ বিভাগের দায়িত্ব ফিরে পেয়েছেন পরিচালক নাজমুল

প্রকাশের সময় : ১১:৪৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬