ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ব্যবসার পাশাপাশি দুর্নীতিকেও নিয়ন্ত্রণ করতে চান তারেক রহমান

নারায়ণগঞ্জ জেলায় মাদক ব্যবসার পাশাপাশি দুর্নীতিকেও নিয়ন্ত্রণ করতে চান বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।একই সঙ্গে যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করার কথাও জানান তিনি।

গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সোনারগাঁয়ের কাঁচপুরের নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেছেন, ‘একটি বিশাল সমস্যা ছিল এই নারায়ণগঞ্জ জেলায় দুর্নীতি। কারা ছিল, কারা করেছে, কীভাবে করেছে এগুলো আপনারা সবাই জানেন।’

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ শহরে ২০টা স্পট আছে, যেখানে মাদকের ব্যবসা হয়। আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই। দুর্নীতিকেও আমরা নিয়ন্ত্রণ করতে চাই।’বিএনপির চেয়ারম্যান আরও বলেন, ‘আরেকটি কাজ করতে চাই। আমাদের যারা যুব সমাজ আছে, তাদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা দেশি-বিদেশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।’

সভায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সভাপতিত্ব করেন। এ সময় বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

মাদক ব্যবসার পাশাপাশি দুর্নীতিকেও নিয়ন্ত্রণ করতে চান তারেক রহমান

প্রকাশের সময় : ০১:০১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬