ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে আন্দোলনে

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ১১:১৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ১০ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ দেওয়ার প্রস্তাবের প্রতিবাদে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। একই সঙ্গে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ আজ বৃহস্পতিবার নির্ধারিত ফাইনাল পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।

এর আগে, বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দশম গ্রেড বাস্তবায়নের দাবিকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এসময় হোস্টেল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা জানান, উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশ প্রত্যাহার না করা হলে আন্দোলন আরও কঠোর করা হবে। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিনের পদোন্নতি ও গ্রেড সংক্রান্ত দাবি উপেক্ষা করেছে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ সুপারিশ বৈষম্যমূলক। তারা অবিলম্বে কমিটির সুপারিশ বাতিল ও ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান।

‘কারিগরি ছাত্র আন্দোলন’ ব্যানারে আন্দোলনে নামা শিক্ষার্থীরা জানান, দাবি আদায়ে বৃহস্পতিবার থেকে তারা পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পরীক্ষা বর্জনের ডাক দিয়েছেন।

এর আগে, বিএসসি প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে চলমান আন্দোলন ও দ্বন্দ্ব নিরসনে অন্তর্বর্তীকালীন সরকার একটি কমিটি গঠন করে। উক্ত কমিটি উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার সুপারিশ প্রদান করে, যা প্রকাশের পরপরই ডিপ্লোমা শিক্ষার্থী ও প্রকৌশলীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে আন্দোলনে

প্রকাশের সময় : ১১:১৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬