ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনের ভূমিকা নিয়ে মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে : ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া

  • বরিশাল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৫৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া (ফুয়াদ) বলেছেন, ‘বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি ফ্যাসিবাদী সরকারের সময়ের মতো কোনো একটি পক্ষের ভূমিকা পালন করে, তাহলে দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।’

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বায়লাখালী মাস্টার বাড়িতে অনুষ্ঠিত ঈগল প্রতীকের এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, ‘প্রশাসনের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে।মাঠপর্যায়ে প্রশাসন নিরপেক্ষ না থাকলে নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে’।

তিনি অভিযোগ করে জানান, তার নেতাকর্মীদের ওপর একাধিকবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলেও পুলিশ ঘটনাস্থলে দেরিতে পৌঁছেছে, যা নির্বাচনী আচরণবিধি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। তিনি আরো দাবি করেন, নির্বাচনকে প্রভাবিত করতে পরিকল্পিতভাবে শক্তি প্রয়োগ ও ষড়যন্ত্র করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জাকির হোসেন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, অ্যাডভোকেট রুহুল আমিন খায়ের, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

প্রশাসনের ভূমিকা নিয়ে মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে : ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া

প্রকাশের সময় : ১১:৫৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬