ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর কেন্দ্রেীয় কারাগারে পোস্টাল ভোট দিলেন ১১৯ বন্দি

  • রংপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

রংপুর জেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোটের আয়োজন করা হয়েছে। রংপুর কেন্দ্রেীয় কারাগার থেকে ১১৯ জন পোস্টাল ভোট দিয়েছেন।

এদিকে রংপুর জেলায় মোট ২৩ হাজার ৫৬৭ জন ভোটার পোস্টাল ভোট দেযার জন্য আবেদন করেছিলেন। বুধবার পর্যন্ত পোস্টালে ভোট দেয়ার সংখ্যা এক হাজারের কম। তবে নির্বাচন অফিস বলছেন, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট দেয়ার সময় রয়েছে। পোস্টাল ভোটাারের সংখ্যা বাড়বে।

রংপুর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, কারাগারে হাজতি-কয়েদি মিলে ১১০০ বেশি বন্দি রয়েছেন। সেখানে পোস্টাল ভোট দিয়েছেন ১১৯ জন। এরে মধ্যে আওয়ামী লীগের নেতা-কর্মী রয়েছে বলে একটি সূত্র জানিয়েছেন।

তবে জেল সুপার কামরুল ইসলাম জানিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভোট দিয়েছেন এমন তথ্য তাদের কাছে নেই। ১১৯ জন পোস্টাল ভোটার রয়েছেন। এদের মধ্যে হাজতি এবং কয়েদি রয়েছে।

রংপুর জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম পোস্টাল ভোটের বিষয়ে বলেন, এখনো সময় রয়েছে। পোস্টাল ভোটারের সংখ্যা আরও বাড়বে।

আসনভিত্তিক তথ্য অনুযায়ী, রংপুর-১ আসনে ৩ হাজার ২৫৭ জন, রংপুর-২ আসনে ৩ হাজার ১১৬ জন, রংপুর-৩ আসনে সর্বোচ্চ ৫ হাজার ২৩০ জন, রংপুর-৪ আসনে ৪ হাজার ৬৪৩ জন, রংপুর-৫ আসনে ৪ হাজার ৪৪৫ জন এবং রংপুর-৬ আসনে ২ হাজার ৮৭৬ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। মোট ভোটার সংখ্যা রংপুর জেলায় ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন, পুরুষ ভোটার ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন এবং হিজড়া ভোটার ৩১ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

রংপুর কেন্দ্রেীয় কারাগারে পোস্টাল ভোট দিলেন ১১৯ বন্দি

প্রকাশের সময় : ০৪:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬