ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রহণযোগ্য নির্বাচনকে স্বাগত জানিয়ে ,তারেক রহমানকে অভিনন্দন জানালেন ফ্রান্স

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ১১:৫৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২৮ বার পড়া হয়েছে

গত ১২ ফেব্রুয়ারি সংসদীয় নির্বাচন সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক মিশনের ইতিবাচক মূল্যায়নকে স্বাগত জানিয়ে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার প্রস্তুতি ব্যক্ত করেছে।

গতকাল শনিবার ঢাকায় ফ্রান্স দূতাবাস থেকে প্রকাশিত এক বার্তায় বলা হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচন সফলভাবে, সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।

ফ্রান্স দূতাবাস সকল নির্বাচিত প্রার্থীকে অভিনন্দন জানিয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের ইতিবাচক মূল্যায়নকে স্বাগত জানিয়ে ফ্রান্স তাদের প্রচেষ্টার প্রশংসা করেছে।

বার্তায় আরও বলা হয়, আমরা ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক মিশনের ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং তাদের সকল স্বেচ্ছাসেবককে আন্তরিক ধন্যবাদ জানাই।

নবনির্বাচিত নেতৃত্বের অধীনে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার কথা দূতাবাস থেকে জানানো হয়।

বার্তায় বলা হয়, ফ্রান্স ও বাংলাদেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব যাতে আরও উন্নত হয় তাই আমরা নতুন সরকারের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে আগ্রহী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

আটপাড়ায় জমি দখলের অভিযোগ এনে সংবাদকর্মীর বিরুদ্বে মানববন্ধন ।

গ্রহণযোগ্য নির্বাচনকে স্বাগত জানিয়ে ,তারেক রহমানকে অভিনন্দন জানালেন ফ্রান্স

প্রকাশের সময় : ১১:৫৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬