ঢাকা ১২:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছুরিকাঘাতে যুবক নিহত কক্সবাজারে

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী এলাকায় ছুরির আঘাতে কামাল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সোমবার সন্ধ্যায় পোকখালী সওদাগর ঘোনা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে কামালকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঈদগাঁওতে একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

ছুরিকাঘাতে যুবক নিহত কক্সবাজারে

প্রকাশের সময় : ১১:১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬